1/ 6
WhatsApp: টেক্সটের এই এক মজা- যখন খুশি, যতটা খুশি লিখেও মুছে ফেলা যায়, এডিট করা যায়! এক্ষেত্রে মন ফসকে বেরিয়ে আসা অক্ষরগুলো চাইলে উল্টোদিকের মানুষটিকে পাঠানো যায়, না চাইলে মন লুকিয়ে ফেলার অপশন রয়েছে আঙুলের ডগায়। এখন তো আরও সুবিধা- চাইলে পাঠিয়ে দিয়েও সবার জন্য মুছে ফেলা যায় WhatsApp টেক্সট। কিন্তু ভয়েস মেসেজের ক্ষেত্রে এই সুবিধা ছিল না।
2/ 6
এক্ষেত্রে ওই মুখ ফসকে বলা কথা আর হাত ফসকে বেরিয়ে যাওয়া তিরের সাবেকি উপমা শিরোধার্য করে নিয়েছিল WhatsApp-ও। তবে এবার থেকে ইউজারদের সাবধান হওয়ার অপশন রইল বই কি! জানা গিয়েছে যে এবার WhatsApp-এ খুব তাড়াতাড়াতাড়ি ভয়েস মেসেজ পাঠানোর ক্ষেত্রে Review নামের একটা বোতাম যোগ হতে চলেছে।
3/ 6
নাম থেকেই এই Review বাটনের কাজ সহজেই বুঝে নেওয়া যায়। এত দিন আমরা রেকর্ড অপশনটা টিপে ধরে কথা বলতাম, তার পর আঙুল সরালেই তা চলে যেত অন্য পক্ষের কাছে। এবার সেই রেকর্ডিংয়ের কাজ শেষ হয়ে গেলে WhatsApp এই Review বাটনের মাধ্যমে জানতে চাইবে যে ইউজার সত্যিই সেই ভয়েস নোট পাঠাতে চাইছেন কি না! এক্ষেত্রে রেকর্ডিং শুনে নিয়ে, পছন্দ না হলে, তা Cancel করে দেওয়া যাবে।
4/ 6
এই তথ্য সম্প্রতি আমাদের জানিয়েছে WABetaInfo। তবে মাথায় রাখতে হবে যে এই ফিচার এখনও রয়েছে তার টেস্টিং পর্যায়ে। অর্থাৎ WhatsApp beta ইউজাররাও এখনই এই ফিচার ব্যবহারের সুবিধা পাবেন না। টেস্টিংয়ের কাজ শেষ হলে iOS এবং Android, এই দুই প্ল্যাটফর্মেই ভয়েস নোট Review করার সুবিধা পাওয়া যাবে।
5/ 6
বেশ কয়েকদিন হয়ে গেল WhatsApp এই ভয়েস মেসেজ নিয়ে একের পর এক ফিচারের উপরে কাজ করে চলেছে। সম্প্রতি একটি নতুন ফিচার এসেছে, যার সাহায্যে ভয়েস মেসেজের প্রাপক তথা রিসিপ্টকে ডিসেবল করা যায়। এই ফিচারের দৌলতে একবার WhatsApp-এর অপর প্রান্তে ভয়েস মেসেজটি পৌঁছে গেলে তড়িঘড়ি আগের অবস্থায় ফেরা যাবে। আর মেসেজের রিসিপ্ট অপশন ডিসেবল করা যাবে। এর জেরে ভয়েস মেসেজের ব্লু টিক ভিজিবিলিটিও ডিসেবল করা যাবে।
6/ 6
এক্ষেত্রে সেটিংস থেকে যদি রিড রিসিপ্ট ডিসেবল করা থাকে, তাহলে ওই ভয়েস মেসেজটি প্রাপক তথা রিসিভার শুনেছে কি না, তা আর দেখতে পাবে না সংশ্লিষ্ট সেন্ডার। কয়েকটি সাধারণ ধাপ অনুসরণ করলেই এই ফিচারটি চালু করা যাবে। প্রথমেই সেটিংস অপশনে যেতে হবে। তার পর অ্যাকাউন্ট (Account), প্রাইভেসি (Privacy) ও রিড রিসিপিন্ট অপশনে যেতে হবে।