বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

অধিবর্ষে প্রকাশ হলো লা বুজির নতুন সংখ্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ সময় দেখুন


বিশ্বের একমাত্র চতুর্বার্ষিক পত্রিকার আরও এক সংখ্যা প্রকাশ হয়েছে আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি)। প্রতি চার বছর পর পর, অর্থাৎ প্রতি অধিবর্ষে ফরাসি ব্যঙ্গাত্মক এই পত্রিকাটি প্রকাশ হয়। পত্রিকাটির নাম  ‘লা বুজি ড্যু স্যাপাখ’।

২০ পৃষ্ঠার ট্যাবলয়েডের প্রথম সংস্করণ প্রকাশ হয় ১০৮০ সালে। এ বছর পত্রিকার ১২তম সংখ্যা প্রকাশ হলো। ‘হাসতে চেয়েছিলেন’ এমন একদল বন্ধু মিলে এই পত্রিকার ধারণাটি ভেবেছিলেন। পরে তারা পত্রিকার নাম দেন লা বুজি ড্যু স্যাপাখ যার ইংরেজি অর্থ দাঁড়ায় দ্য সাপারস ক্যান্ডেল।  পত্রিকাটির প্রতি কপির দাম ৪.২০ ইউরো। বিক্রি হয় ২ লাখের বেশি কপি।

পত্রিকার সম্পাদক জিন ডি’ইন্ডি বলেন, প্রথম সংখ্যাটি দুই দিনের মধ্যে বিক্রি হয়ে যাওয়ার পরে আমাদের কাছে আরও চেয়েছিল বিক্রেতারা। কিন্তু আমরা তাদের বললাম, ঠিক আছে আরও দেব, কিন্তু চার বছর পর।

রাজনীতি, খেলাধুলা, আন্তর্জাতিক বিষয়াবলী, শিল্পকলা, ধাঁধা এবং সেলিব্রিটি গসিপ বিষয়ক বিভাগসহ লা বুজি একটি নিয়মিত সংবাদপত্রের মতোই সংগঠিত। তবে পত্রিকার নিবন্ধগুলো এমনভাবে লেখা হয় যেন পড়ে মনে হয় নিছক হাস্যকর মন্তব্য।

এবারের সংস্করণের শিরোনাম – ‘আমরা সবাই বুদ্ধিমান হব।’ এই শিরোনামের গল্পটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে। এই গল্পে দেখানো হয়েছে, কিভাবে বুদ্ধিবৃত্তিক অর্জনকে অপ্রয়োজনীয় করে তুলছে এআই।

এবারের সংখ্যার দ্বিতীয় শিরোনাম- ‘নারী হওয়ার আগে পুরুষদের যা জানা দরকার।’ রূপান্তরকামী পুরুষেরা যেসব সমস্যার সম্মুখীন হন তা নিয়ে আলোচনা করা হয়েছে এ লেখায়।

পত্রিকার সম্পাদক জানান, পত্রিকাটি ফরাসি হাস্যরস এবং এটি অন্য কোনো ভাষায় অনুবাদ করা হয় না। তিনি বলেন, পত্রিকায় আমরা মূর্খ হওয়ার চেষ্টা করি কিন্তু অশ্লীল নয়।

The post অধিবর্ষে প্রকাশ হলো লা বুজির নতুন সংখ্যা appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর