বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

অর্থের বিনিময়ে মিলবে টুইটারে ব্লু টিক চিহ্ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১২৯ সময় দেখুন
অর্থের বিনিময়ে মিলবে টুইটারে ব্লু টিক চিহ্ন


আন্তর্জাতিক ডেস্ক

মাসে ৮ মার্কিন ডলারের বিনিময়ে টুইটার একাউন্টে নামের পাশে ব্লু টিক চিহ্ন নিতে পারবেন গ্রাহক। টুইটারের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। টুইটারের নতুন মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অ্যাপলের আইওএস ডিভাইসের একটি আপডেটে টুইটার ব্যবহারকারীদের কাছে পাঠানো বার্তায় টুইটার জানিয়েছে, নির্দিষ্ট কিছু দেশের ব্যবহারকারীদের জন্য এই সেবা উন্মুক্ত করা হবে। ওইসব দেশের ব্যবহারকারীরা প্রতি মাসে ৭.৯৯ মার্কিন ডলারের বিনিময়ে টুইটারে ব্লু টিক মার্ক নিতে পারবেন। অর্থাৎ, এখন চাইলে ব্যবহারকারীরা অর্থের বিনিময়ে ব্লু টিক চিহ্ন নিতে পারবেন।

এতদিন টুইটারে ভেরিফায়েড একাউন্ট বিনামূল্যে এই ব্লু টিক চিহ্ন পাওয়া যেত। তবে নতুন এ ঘোষণার পর আগের ভেরিফায়েড একাউন্টের ব্লু টিক চিহ্ন থাকবে কি না তা জানানো হয়নি।

সামাজিক মাধ্যমটির এমন ঘোষণা বিতর্কের জন্ম দিয়েছে। এখন যে কেউ কোনো রাজনীতিবিদ বা সেলিব্রেটির নামে একাউন্ট খোলে অর্থের বিনিময়ে ব্লু টিক চিহ্ন নিয়ে ভুল তথ্য ছড়াতে পারেন বলে শঙ্কা দেখা দিয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর