সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

অ্যাডভেন্ট ফার্মার শেয়ারহোল্ডিং পজিশন পরিবর্তন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৫ সময় দেখুন
অ্যাডভেন্ট ফার্মার শেয়ারহোল্ডিং পজিশন পরিবর্তন – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : ওষুধ-রসায়ন খাতের কোম্পানি অ্যাডভেন্ট ফার্মার পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডিং পজিশন পরিবর্তন হয়েছে। কোম্পানির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ জাওয়াদ ইয়াহিয়া মারা যাওয়ার পর তার সব শেয়ার ৩ নম্বর উত্তারিধকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিছু অনলাইন সংবাদপত্রে কোম্পানির পরিচালনা পর্ষদের শেয়ার বিক্রির খবর প্রকাশ হলে কোম্পানিটি এমন তথ্য জানায়।

কোম্পানিটি জানায়, জাওয়াদ ইয়াহিয়ার শেয়ার হস্তান্তরের পরে কোম্পানির পর্ষদে শেয়ারহোল্ডিং পজিশন পরিবর্তন হয়েছে। কোম্পানিটি ইতিমধ্যে শেয়ারহোল্ডিং পজিশন পরিবর্তনের তথ্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) জানিয়েছে।

কোম্পানিটি গত ৫ আগস্ট এ সংক্রান্ত একটি চিঠি বিএসইসি, ডিএসই, সি্এসই ও সিডিবিএলে পাঠায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর