আন্তর্জাতিক ডেস্ক
স্থানীয় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে রাজি নয় অস্ট্রেলিয়ার বেশিরভাগ মানুষ। শনিবার (১৪ অক্টোবর) এই প্রশ্নে একটি ঐতিহাসিক গণভোটে না’ এর পক্ষে ৬০ শতাংশ ভোট পড়েছে।
আদিবাসিরা অস্ট্রেলিয়ায় ফার্স্ট নেশনস হিসেবে পরিচিত। ৬০ হাজার বছর ধরে অস্ট্রেলিয়া ভূখণ্ডে তাদের বসবাস। তবে আদিবাসীদের কোনো সাংবিধানিক স্বীকৃতি নেই। তারা ভোটার নন।
১২২ বছরের পুরনো সংবিধান পরিবর্তন করে আদিবাসী ও টরেস আইল্যান্ডের মানুষদের স্বীকৃতি দিতে গণভোট আয়োজন করা হয়। এই প্রস্তাবের নাম দেওয়া হয় ‘দ্য ভয়েস’। এই প্রস্তাবে পার্লামেন্টে একটি আদিবাসী পরিষদ গঠনের প্রস্তাবও রাখা হয়। তবে এই প্রস্তাবে সাড়া দেননি বেশিরভাগ অস্ট্রেলিয়ান।
গণভোটে অপ্রত্যাশিত ফল পেয়ে প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেন, পরাজয় কঠিন ছিল। যখন আপনি উচ্চ লক্ষ্য নির্ধারণ করেন তখন কিছু সময় অর্জন কম হতে পারে।
শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ৫০ লাখেরও বেশি অস্ট্রেলীয় আগাম ভোট দিয়ে দিয়েছেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সারাবাংলা/আইই