মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে গভীর রাতে সরকারি গাছ কেটে জমি দখলের চেষ্টা বিএনপি নেতাসহ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের নির্দেশ ইউএনওর জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী প্রতিটি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ দিল্লিতে ছাত্রাবাসধসে নিহত বেড়ে ৬, আরও শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা Taapsee Pannu On Not Being Offered More Big-Scale Films Post Dunki: ‘I Lag Behind In Contacts’ | Exclusive | Bollywood News ‘Pakistan cricket on a ventilator’: Shoaib Akhtar’s brutal verdict as ‘nothing’ is expected from squad | Cricket News রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন যবিপ্রবি পদার্থবিজ্ঞান বিভাগে নিয়োগ ও পদোন্নতি জটিলতা, স্থবির একাডেমিক কার্যক্রম সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি বিল’ উত্থাপন, বিরোধীদলের ওয়াকআউট

আনোয়ারায় গ্ৰাম আদালতের প্রতিবেদন প্রস্তুত বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৭৫৭ সময় দেখুন
আনোয়ারায় গ্ৰাম আদালতের প্রতিবেদন প্রস্তুত বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

গ্রামীন ও প্রান্তিক জনগোষ্ঠীর বিচারিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে আনোয়ারা উপজেলায় গ্রাম আদালতের “বিকেন্দ্রীকৃত পরীবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই)” প্রতিবেদন প্রস্তুত বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবেদন প্রস্তুত বিষয়ে প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা। এতে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। প্রশিক্ষণে ত্রৈমাসিক রিপোর্ট প্রস্তুত, প্রেরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এসময় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশে গ্ৰাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের চট্টগ্রাম জেলার জেলা ব্যবস্থাপক সাজেদুল আনোয়ার ভুঁইয়া। প্রশিক্ষণ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন আনোয়ারা উপজেলার সমন্বয়কারী মো. ফারুকুজ্জামান ও কর্ণফুলী উপজেলার সমন্বয়কারী বাবুল আরাফাত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর