বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আফগানিস্তানে নারী এনজিওকর্মী নিষিদ্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১০৫ সময় দেখুন
আফগানিস্তানে নারী এনজিওকর্মী নিষিদ্ধ


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের নারী এনজিওকর্মীদের নিষিদ্ধ করেছে তালেবান। নারী এনজিওকর্মীরা তালেবানের বেধে দেওয়া পোশাক বিধি অমান্য করছেন দাবি করে এ সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানের ক্ষমতায় থাকা উগ্রবাদী গোষ্ঠীটি।

গত সপ্তায় আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের নিষিদ্ধ করে তালেবান। এর কয়েকদিন পর নারী এনজিওকর্মীদের নিষিদ্ধ ঘোষণা করে আদেশ জারি করেছে তালেবান।

আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা জারি করেছে। মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়, দেশি এবং বিদেশি কোনো স্বেচ্ছাসেবী সংস্থায় মেয়েরা কাজ করতে পারবে না। ইসলামি পোশাকরীতি মেনে নারীরা কর্মক্ষেত্রে না আসার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশি বা বিদেশি যে কোনো এনজিওর জন্য এ নির্দেশনা প্রযোজ্য। কোনো প্রতিষ্ঠান নির্দেশনা না মানলে তাদের লাইসেন্স বাতিল হতে পারে বলেও জানিয়েছে তালেবান।

নারীদের উপর তালেবানের সর্বশেষ এসব নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছেন বহু নারী। আফগানিস্তানের একটি এনজিওর প্রশিক্ষক মালিহা নিয়াজি তালেবানের এ ঘোষণাকে একটি কটি হৃদয়বিদারক ঘোষণা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আমরা কি মানুষ নই? কেন তারা আমাদের সঙ্গে এই নিষ্ঠুর আচরণ করছে?

এর আগে বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের নিষিদ্ধ ঘোষণা করার পর আফগানিস্তানের কয়েকটি শহরে প্রতিবাদে রাস্তায় নেমে আসেন নারীরা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর