বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আমেরিকায় বন্দুক আইন সংস্কারে ১০ রিপাবলিকান সিনেটরের সমর্থন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৭৭ সময় দেখুন
আমেরিকায় বন্দুক আইন সংস্কারে ১০ রিপাবলিকান সিনেটরের সমর্থন


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: মার্কিন সিনেটে ডেমোক্রেট ও রিপাবলিকানদের একটি গ্রুপ দেশটিতে বন্দুক নিরাপত্তা আইনে সংস্কার আনতে সম্মত হয়েছে। গত কয়েক সপ্তাহ যুক্তরাষ্ট্রে কয়েকটি নির্বিচারে গুলিবর্ষণের ঘটনার পর অবাধ বন্দুক বহনের অধিকার প্রদান করা আইনে সংস্কার আনার দাবি তীব্র হয়। বন্দুক আইনে সংস্কার আনার দাবিতে শনিবার যুক্তরাষ্ট্রে প্রায় সাড়ে চারশোর বেশি সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার মার্কিন সিনেটে রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্যদের একটি গ্রুপ এক সমঝোতা বৈঠকে বন্দুক আইন কঠোর করার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছায়। মূলত, রিপাবলিকান সিনেটরদের সমর্থন পাওয়ায় আইন সংস্কারের পথ অনেকটাই খোলে গেল বলে মনে করা হচ্ছে। কেননা, আমেরিকায় অবাধ বন্দুক বহনের অধিকারের ব্যাপারে রিপাবলিকান দলের রক্ষণশীলরা বরাবরই সোচ্চার।

সিনেটররা আইনে যেসব বিষয়ে সংস্কার আনতে সম্মত হয়েছেন তার মধ্যে রয়েছে, ২১ বছরের কম বয়সী ক্রেতাদের জন্য কঠোর নজরদারী ও পর্যবেক্ষণ, অবৈধ বন্দুক কেনার বিরুদ্ধে অভিযান। এই প্রস্তাবগুলোতে ১০ জন রিপাবলিকান আইনপ্রণেতা সমর্থন করেছেন। তারা আইন সংস্কারে কংগ্রেসে ভোট দেবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য যে, বন্দুক আইন কঠোর করার আগের প্রচেষ্টাগুলো কংগ্রেসে প্রয়োজনীয় সমর্থন পেতে ব্যর্থ হয়েছিল।

প্রেসিডেন্ট জো বাইডেন, ডেমোক্রেট-রিপাবলিকান কয়েকজন সিনেটরদের এই ঐক্যমত্যকে স্বাগত জানিয়েছেন। আইন সংস্কারের বিষয়ে এই সমঝোতাকে তিনি সঠিক দিকে একটি পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। তিনি আইনপ্রণেতাদের প্রস্তাবগুলো কংগ্রেসে দ্রুত পাস করার আহ্বান জানিয়েছেন। তবে তিনি সতর্ক করে দিয়ে এও বলেছেন, আইনে এই সংস্কারগুলো তিনি যা আশা করেছিলেন তার চেয়ে অনেক কম।

গত ২৪ মে টেক্সাসের উভালদে রব এলিমেন্টারিতে এক বন্দুকধারীর নির্বিচার গুলিতে ১৯ শিশু এবং দুই প্রাপ্তবয়স্ক নিহত হন। ওই হামলার পরপর নিউইয়র্কের বাফেলোতে নির্বিচার বন্দুক হামলায় প্রাণ হারান ১০ জন। এছাড়া মাত্র তিন সপ্তাহর মধ্যে দেশটির বিভিন্ন এলাকায় ছোট বড় কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটে। এসব ঘটনা আমেরিকায় বন্দুক আইন কঠোর করার দাবি জোরালো করেছে।

উল্লেখ্য যে, আমেরিকার সংবিধানের দ্বিতীয় সংশোধনী অনুযায়ী নাগরিকদের আগ্নেয়াস্ত্র বহনের অধিকার রয়েছে, অর্থাৎ এটি তাদের সাংবিধানিক অধিকার। এ কারণে ১৮ বছরের বেশি বয়স্ক ব্যক্তিরা বন্দুকের দোকান থেকে সহজেই আগ্নেয়াস্ত্র কিনতে পারেন। আমেরিকার রক্ষণশীল নাগরিকরা আগ্নেয়াস্ত্র বহনের এ স্বাধীনতার পক্ষে। তারা আগ্নেয়াস্ত্রের উপর সরকারি নিয়ন্ত্রণ সমর্থন করেন না। ফলে দেশটিতে কঠোর বন্দুক আইন প্রণয়ন সম্ভব হচ্ছে না। আর এতে বন্দুক হামলাও ঠেকানো যাচ্ছে না।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর