আন্তর্জাতিক ডেস্ক
রোববার আরও ১৭ জন জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের হামাস। এদিন ইসরাইল ৩৯ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে।
হামাসের হাত থেকে মুক্তিপ্রাপ্তদের ১৩ জন ইসরাইলি নাগরিক। বাকি চারজন ৪ জন থাই নাগরিক। মুক্তি পাওয়া ১৩ ইসরাইলির মধ্যে ছয়জন নারী এবং সাতজন শিশু ও কিশোর। হামাসের হাতে ৫০ দিন বন্দি থাকার পর তারা মুক্তি পেলেন।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, মুক্ত হওয়া জিম্মিরা ইসরাইলের হাসপাতালে তাদের পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হবেন।
কাতারের মধ্যস্থতায় অস্থায়ী চার দিনের যুদ্ধবিরতি চুক্তির অধীনে শুক্রবার প্রথম দফায় বন্দি বিনিময় হয়। যুদ্ধবিরতির চুক্তির আওতায় ৫০ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে কারাগারে বন্দি ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল।
এর আগে গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় ইসরাইল। এ সময় প্রায় ২৪০ জন ইসরাইলিকে জিম্মি করে হামাস। জবাবে ফিলিস্তিনে যুদ্ধ ঘোষণা করেছে ইসরাইল।
সারাবাংলা/আইই