বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আর্মেনিয়া-আজারবাইজান সংঘর্ষে অন্তত দেড়শো সেনা নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৪ সময় দেখুন
আর্মেনিয়া-আজারবাইজান সংঘর্ষে অন্তত দেড়শো সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: সীমান্তে আজারবাইজানের সঙ্গে সংঘাতে কমপক্ষে ১০০ আর্মেনীয় সেনা নিহত হয়েছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান সেদেশের পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন। এদিকে আজারবাইজান কর্তৃপক্ষের দাবি, সীমান্ত সংঘর্ষে তাদের কমপক্ষে ৫০ সেনা প্রাণ হারিয়েছে। সংঘর্ষের জন্য দুই পক্ষই একে অন্যকে দায়ী করেছে।

বুধবার আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান পার্লামেন্টে ভাষণে বলেন, সোমবার রাত থেকে আজারবাইজান আর্মেনিয়ায় হামলা চালাচ্ছে। এতে আর্মেনিয়ার ১০৫ সেনা সদস্য নিহত হয়েছে। তিনি জানান, আজেরি সেনারা আর্মেনিয়ার ১০ বর্গ কিলোমিটার ভূখণ্ড দখল করে নিয়েছে। আর্মেনিয়ার দীর্ঘদিনের মিত্র রাশিয়ার কাছে সামরিক সহায়তা চেয়েছেন বলেও জানান তিনি।

রাশিয়া এবং যুক্তরাষ্ট্র সংঘর্ষে লিপ্ত দুই দেশকে অস্ত্র পরিহার করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। দুই দেশের সীমান্তে নতুন করে শুরু হওয়া লড়াইয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নও। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, তিনি বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলবেন।

সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই সদস্য আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত বিরোধ চলছে। মূলত বিরোধপূর্ণ নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে দেশ দু’টি।

সর্বশেষ গত সোমবার আকস্মিক দুই দেশের সীমান্তরক্ষীরা গুলি বিনিময় শুরু করে। বিশেষ করে আজেরি সেনারা আর্মেনিয়ার সীমান্তে অন্তত সাতটি ফ্রন্টে হামলা চালায়। মঙ্গলবার সংঘর্ষের মাত্রা কিছুটা হ্রাস পায়। যদিও বুধবার ফের ভারী সংঘর্ষের খবর পাওয়া যায়।

সংঘর্ষের জন্য দুই পক্ষই একে অন্যকে দায়ী করছে। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আজারবাইজানের সেনারা আর্মেনিয়ার ভেতরে বিভিন্ন টার্গেটে হামলা চালাচ্ছে এবং অগ্রসর হওয়ার চেষ্টা করছে।

তবে আজারবাইজান আর্মেনিয়ার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে পাল্টা অভিযোগে বলেছে, সীমান্তে তাদের সেনাদের উপর প্রথমে আর্মেনিয়া হামলা করেছে। আজেরি সেনারা আর্মেনিয়ার হামলার কেবল জবাব দিচ্ছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর