বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহে জোট গঠনের প্রস্তুতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১২৯ সময় দেখুন
ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহে জোট গঠনের প্রস্তুতি


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনকে পশ্চিমা যুদ্ধবিমান সরবরাহের জন্য একটি জোট গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুতে। মঙ্গলবার (১৬ মে) আইসল্যান্ডে কাউন্সিল অব ইউরোপ সম্মেলনে সুনাক-রুতের এক বৈঠকের পর এ ঘোষণা আসে।

মঙ্গলবার (১৬ মে) কাউন্সিল অব ইউরোপ সম্মেলনে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুতের সঙ্গে বৈঠকের পরে জারি করা এক বিবৃতিতে সুনাকের অফিস ১০ নং ডাউনিং স্ট্রিট বলেছে, দুই নেতা কিয়েভে যুদ্ধবিমানের চালান সমন্বয়ে সহায়তা করার জন্য পদক্ষেপ নেবেন।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী সুনাক এবং প্রধানমন্ত্রী রুতে সম্মত হয়েছেন যে, তারা ইউক্রেনের যুদ্ধবিমান সক্ষমতা বাড়ানোর জন্য একটি আন্তর্জাতিক জোট গঠনের জন্য কাজ করবেন। প্রশিক্ষণ বিমান থেকে শুরু করে এফ-১৬ যুদ্ধবিমান সংগ্রহের জন্য এই জোট সবকিছু করবে।

তবে আমেরিকার তৈরি যুদ্ধবিমান ইউক্রেন কোনো কোনো দেশ সরবরাহ করতে পারে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বেশ কয়েকটি দেশ ব্যবহার করে থাকে। এর মধ্যে ন্যাটোভুক্ত দেশের সংখ্যা বেশি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর