বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনকে ১ বিলিয়ন ইউরো অর্থ সহায়তা দিচ্ছে নরওয়ে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৯০ সময় দেখুন
ইউক্রেনকে ১ বিলিয়ন ইউরো অর্থ সহায়তা দিচ্ছে নরওয়ে


আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে ১ বিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে নরওয়ে। রুশ আগ্রাসনের প্রতিরোধ, মানবিক সহায়তা এবং দেশ পুনর্গঠনের কাজে ব্যবহারের জন্য ইউক্রেন এ অর্থ দিচ্ছে নরওয়ে।

শুক্রবার (১ জুলাই) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কিয়েভে এক সংবাদ সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ের এ প্রতিশ্রুতি দেন। এসময় তিনি বলেন, নরওয়ে ইউক্রেনের বেঁচে থাকার লড়াইয়ের সঙ্গে একাত্মতা পোষণ করে।

তিনি বলেন, আমি এখানে বলতে এসেছি যে ইউক্রেনের লড়াই শুধুমাত্র ইউক্রেনের একার নয়, এটি বিশ্বের কিছু মৌলিক নীতি সম্পর্কেও যা আমরা আমাদের বাচ্চাদের আমরা দিতে চাচ্ছি। এই যুদ্ধ ইউরোপের নিরাপত্তার বিষয়ে, এটি ইউক্রেনের প্রতিবেশীদের ভাগ্য নির্ধারণ করবে।

১ বিলিয়ন ইউরো সহায়তার ব্যাপারে নরওয়ের প্রধানমন্ত্রী বলেন, আমরা ২০২২ সালের বাকি সময় এবং ২০২৩ সালের পুরোটাজুড়ে ইউক্রেনে সহায়তার জন্য ১ বিলিয়ন ইউরোর প্রতিশ্রুতি দিচ্ছি। এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, আপনাদের নিজেকে রক্ষা করার অধিকার আছে এবং আমাদের অধিকার আছে আপনাদের সাহায্য করার।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর