বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

ইউক্রেনে গণহত্যার সন্ধান পায়নি জাতিসংঘ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৩১ সময় দেখুন
ইউক্রেনে গণহত্যার সন্ধান পায়নি জাতিসংঘ


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে মানবাধিকার লঙ্ঘন বিষয়ে জাতিসংঘের একটি দল দেশটিতে তদন্ত করছিল। কিন্তু তারা ইউক্রেনে গণহত্যার কোনো সন্ধান পায়নি। খবর এএফপি’র।

বৃহস্পতিবার (১৬ মার্চ) তদন্ত দলের প্রধান নরওয়ের বিচারক এরিক মোসে জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এরিক মোসে বলেন, ‘আমরা ইউক্রেনে গণহত্যার কোনো ঘটনা খুঁজে পাইনি। আমরা এখনো এখানে এমন ঘটনার বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি।’

তবে সেখানে সংঘাতের এমন কিছু দিক আছে যা এ ধরনের অপরাধের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে বলে জানান তিনি।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর