বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৫ সময় দেখুন
ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭


আন্তর্জাতিক ডেস্ক

পূর্ব ইউক্রেনের কোস্তিয়ানতিনিভকা শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩২ জন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো টেলিগ্রামে হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি এ ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করে টেলিগ্রাম পোস্টে নিন্দা জানিয়েছেন।

টেলিগ্রাম পোস্টে এ ঘটনাকে ‘শয়তানের ধৃষ্টতা, নির্লজ্জ পাপাচার এবং চরম অমানবিক’ বলে বর্ণনা করেছেন জেলেনস্কি।

তিনি বলেন, ‘এই মুহূর্তে একটি সাধারণ বাজারে রাশিয়ান সন্ত্রাসীদের আক্রমণে ১৬ জন নিহত হয়েছেন। দোকানপাট, ওষুধের দোকান— এরা কোনো ভুল কিছু করেনি। দুর্ভাগ্যবশত, নিহত ও আহতের সংখ্যা বাড়তে পারে। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা।’

তিনি এসময় ‘রুশ অপশক্তিকে’ যত তাড়াতাড়ি সম্ভব পরাজিত করতে হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

এদিকে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামহিল জানিয়েছেন, নিহত ১৬ জনের মধ্যে এক শিশু রয়েছে। আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে সমস্ত পরিষেবা কাজ করছে। তিনি জানান, রুশ হামলায় একটি বাজারের দোকান, একটি ফার্মেসি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যস্ত রাস্তায় বিস্ফোরণের সময় মানুষজন দোকানে ও ক্যাফেতে কেনাকাটা করছিলেন।

এ ঘটনার ব্যাপারে রাশিয়ার তরফ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি।

ইউক্রেনে এমন এক সময় এই হামলা হয়েছে যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের এক অঘোষিত সফরে কিয়েভে অবস্থান করছেন। এই সফরে ইউক্রেনের জন্য আরও ১ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা ঘোষণা করতে পারেন তিনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর