বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেন থেকে শস্যবাহী জাহাজ চলাচল শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৮৩ সময় দেখুন
ইউক্রেন থেকে শস্যবাহী জাহাজ চলাচল শুরু


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক চুক্তির পর ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা বন্দর থেকে প্রথম শস্যবাহী জাহাজ ছেড়ে গেছে বলে জানিয়েছে বিবিসি।

সোমবার (১ আগস্ট) স্থানীয় সময় সকালে জাহাজটি বন্দর ছেড়ে যায় বলে জানিয়েছে তুরস্ক এবং ইউক্রেনের কর্মকর্তারা।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বন্দরগুলো অবরোধ করে রেখে শস্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল রাশিয়া। তারপর জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে হওয়া এক চুক্তির মাধ্যমে নতুন করে শস্যবাহী জাহাজ চলাচল শুরু হলো।

প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানাচ্ছেন, সিয়েরালিয়নের একটি শস্যবাহী জাহাজ ওডেসা বন্দর থেকে লিবিয়ার ত্রিপোলি বন্দরের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

এর মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের উচ্চমূল্য কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর