বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেন যুদ্ধে রাশিয়া কিছুই হারায়নি: পুতিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ সময় দেখুন
ইউক্রেন যুদ্ধে রাশিয়া কিছুই হারায়নি: পুতিন


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালিয়ে রাশিয়া কিছুই হারায়নি বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (৭ সেপ্টেম্বর) ভ্লাদিভোস্টকে শহরে ইস্টার্ন ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ সেশনে উদ্বোধনী বক্তৃতায় পুতিন এ কথা বলেন।

পুতিন বলেন, আমরা কিছুই হারাইনি এবং কিছু হারাবো না। আমাদের প্রধান লাভ হলো আমাদের সার্বভৌমত্ব সুদৃঢ় করা। আমরা সামরিক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কিছুই শুরু করিনি, বরং এটি শেষ করার চেষ্টা করছি।

এদিকে, গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের দাবি, ইউক্রেনে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে রাশিয়া। বিশেষ করে, ইউক্রেনে সৈন্য স্বল্পতায় ভুগছে মস্কো। ইউক্রেনে সৈন্য বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছে ক্রেমলিন। ইতিমধ্যে রাশিয়া সেনাবাহিনীতে সৈনিক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। গত আগস্টে রাশিয়ার সেনাবাহিনীতে ১ লাখ ৩৭ হাজার সৈনিক নিয়োগের আদেশ দেন পুতিন।

সোমবার এক বিবৃতিতে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, ইউক্রেনে সামরিক অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত ২৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর