বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইরাকে বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন সেনা আহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ সময় দেখুন
ইরাকে বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন সেনা আহত


আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের পশ্চিমে অবস্থিত একটি বিমান ঘাঁটিতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। খবর বিবিসি।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গতকাল শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় দেশটির আল আসাদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে হামলা চালিয়েছে।

এ হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। এছাড়া ইরাকের একজন কর্মকর্তাও আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

এই হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি’র তথ্যমতে, এই গোষ্ঠীটি ২০২৩ সালের শেষের দিকে আত্মপ্রকাশ করে। ইরাকে পরিচালিত বেশ কয়েকটি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে এটি গঠিত।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর