বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ওপেক থেকে বের হওয়ার সিদ্ধান্ত অ্যাঙ্গোলার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৩১ সময় দেখুন
ওপেক থেকে বের হওয়ার সিদ্ধান্ত অ্যাঙ্গোলার


আন্তর্জাতিক ডেস্ক

তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক  ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাঙ্গোলা। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দেশটির তেলমন্ত্রী ডায়ামান্টিনো আজেভেদো রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

২০০৭ সালে ওপেকের সদস্য হয় অ্যাঙ্গোলা। প্রতিদিন প্রায় ১১ লাখ ব্যারেল তেল উৎপাদন করে দক্ষিণ আফ্রিকার দেশটি। বর্তমানে গোটা ওপেক সদস্যরা মিলে দৈনিক ২ কোটি ৮০ লাখ ব্যারেল তেল উৎপাদন করে।

স্থানীয় সংবাদ সংস্থা এএনজিওপির এক প্রতিবেদনে বলা হয়, অ্যাঙ্গোলার তেলমন্ত্রী আজেভেদো সেদেশের রাষ্ট্রীয় এক টেলিভিশনে বলেছেন, ওপেকের সদস্যপদ অ্যাঙ্গোলার স্বার্থে কাজ করছে না, তাই এই গ্রুপ ছেড়ে বের হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ইকুয়েডর ও কাতারের মতো তেল উৎপাদক দেশ ওপেক থেকে বের হয়ে যায়। মূলত, ওপেক জোটে থাকলে সংস্থাটির উৎপাদন বৃদ্ধি ও হ্রাসের সিদ্ধান্ত মেনে চলতে হয়। গত কয়েক বছর ধরে ওপেকের চাহিদা অনুযায়ী উৎপাদন কোটা পুরণের জন্য সংগ্রাম করতে হয়েছে অ্যাঙ্গোলাকে।

তবে সম্প্রতি তেলের দর বাড়াতে সৌদি আরবের মতো নেতৃস্থানীয় তেল উৎপাদক ওপেক সদস্যদের উৎপাদন কমানোর জন্য চাপ দিচ্ছে। ফলে সংস্থাটির মধ্যে বিতর্ক তৈরি হয়েছে।

এখন অ্যাঙ্গোলা ছাড়া ওপেক দেশগুলো দৈনিক প্রায় ২ কোটি ৭০ লাখ ব্যারেল তেল উৎপাদন করবে— যা বিশ্বব্যাপী তেলের চাহিদার প্রায় ২৭ শতাংশ।

অ্যাঙ্গোলা ওপেকের ছোট একটি সদস্য দেশ হলেও দেশটির প্রস্থান জোটের ভবিষ্যত নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর