বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

কাবুল বিমানবন্দরে হামলার মূল পরিকল্পনাকারী নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১০২ সময় দেখুন
কাবুল বিমানবন্দরে হামলার মূল পরিকল্পনাকারী নিহত


আন্তর্জাতিক ডেস্ক

২০২১ সালে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে বোমা হামলার পরিকল্পনাকারী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতাকে হত্যা করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। সে সময় অসংখ্য মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসব সাধারণ মানুষকে লক্ষ্য করে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের কাছে ভয়াবহ বোমা হামলা চালানো হয়। এতে ১৭০ জন বেসামরিক নাগরিক এবং আরও ১৩ জন মার্কিন সেনা নিহত হয়।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিবিসি’র মার্কিন নিউজ পার্টনার সিবিএস নিউজকে বলেছেন, এই হামলার নেপথ্যের আইএস নেতার মৃত্যু কয়েক সপ্তাহ আগেই হয়েছে। মৃত্যুর খবরটি নিশ্চিত করতে সময় লেগেছে।

নেতার নাম প্রকাশ করা হয়নি। মার্কিন কর্মকর্তারা বলছেন, তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং ওই অঞ্চল পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত হয়েছেন যে, আইএস-এর সেই নেতা মারা গেছেন।

যদিও বোমা হামলার জন্য এই নেতা দায়ী, সেটি কিভাবে জানা গেল সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি কর্মকর্তারা।

সিনিয়র এক মার্কিন কর্মকর্তা সিবিএসকে বলেন, সরকারের বিশেষজ্ঞরা এ বিষয়ে খুবই আত্মবিশ্বাসী যে এই আইএস নেতাই প্রকৃতপক্ষে প্রধান দায়ী ব্যক্তি।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা আইএসের এই নেতার নিহত হওয়ার বিষয়টি এপ্রিল মাসের শুরুর দিকে জানতে পারেন। তাকে তালেবান খুঁজছিল নাকি তালেবানের সঙ্গে কোনো সংঘর্ষে ওই আইএস নেতা নিহত হয়েছেন, তা অস্পষ্ট।

২০২১ সালের ২৬শে অগাস্ট কাবুলের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে বিমানবন্দরের অ্যাবি গেটে অপেক্ষমাণ মানুষজনের মধ্যে হেঁটে গিয়ে একজন আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।

এর কয়েকদিন পরে একজন আত্মঘাতী বোমা হামলাকারীকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কাবুলে একটি ড্রোন হামলা চালায়। কিন্তু পরবর্তীতে স্বীকার করে যে, হামলায় ১০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে, যাদের মধ্যে সাতজনই শিশু ছিল।

পরবর্তীতে বিমানবন্দরে বোমা হামলায় জড়িত গ্রেফতার করতে তথ্য দিলে বা কোন দেশ তাদের আটক করতে পারলে অথবা আইসিস-কে নেতা সানাউল্লাহ গাফারিকে আটক করতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

২০২১ সালে আফগানিস্তান থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করে নিয়ে আসে যুক্তরাষ্ট্র। দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের সরকার সহায়তা করে গেলেও, মার্কিন সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গেই আফগান সরকার এবং সেনাবাহিনীর পতন ঘটে। আর সেই সঙ্গে আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যায়।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর