সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

কারণ ছাড়াই ৩ কোম্পানির দর অস্বাভাবিক বাড়ছে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৩১ সময় দেখুন
কারণ ছাড়াই ৩ কোম্পানির দর অস্বাভাবিক বাড়ছে – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : : বিনা কারণেই শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিগুলো। কোম্পানি তিনটি হলো : অলটেক্স ইন্ডাস্ট্রিজ, জুট স্পিনার্স এবং ইউনিয়ন ক্যাপিটাল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিগুলোকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে গত ২৬ আগস্ট জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, অলটেক্সের শেয়ার দর গত ১৭ আগস্ট ছিল ১৭ টাকায়। আর ২৬ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২০.২০ টাকায়। অর্থাৎ এই ৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩.২০ টাকা বা ১৯ শতাংশ বেড়েছে।

জুট স্পিনার্সের শেয়ার দর গত ২ আগস্ট ছিল ১৩৩.২০ টাকায়। আর ২৯ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৭২.৫০ টাকায়। অর্থাৎ এই ১৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩৯.৩০ টাকা বা ২৯ শতাংশ বেড়েছে।

ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর গত ৯ আগস্ট ছিল ৯.১০ টাকায়। আর ২৯ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১২.৩০ টাকায়। অর্থাৎ এই ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩.২০ টাকা বা ৩৬ শতাংশ বেড়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর