বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

কাশ্মিরে জি২০ সম্মেলন চীনের বয়কট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ মে, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
কাশ্মিরে জি২০ সম্মেলন চীনের বয়কট


আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মিরে জি২০ পর্যটন সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত। আগামী ২২-২৪ মে শ্রীনগরে এই সম্মেলন হওয়ার কথা রয়েছে। তবে বিতর্কিত কাশ্মিরে এমন সম্মেলনের তীব্র বিরোধিতা করেছে চীন।  কাশ্মিরের সম্মেলনে যোগ না দেওয়ার ঘোষণাও দিয়েছে বেইজিং।

কাশ্মিরে জি২০ পর্যটন সম্মেলন কাশ্মিরে আয়োজন করায় ভারতের তীব্র নিন্দা করেছে পাকিস্তান। এছাড়া তুরস্ক, সৌদি আরব ও ইন্দোনেশিয়া এই সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক কোনো সিদ্ধান্ত জানায়নি। এরমধ্যে চীন এই সম্মেলন বয়কটের ঘোষণা দিলো।

শুক্রবার (১৯ মে) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, চীন বিতর্কিত এলাকায় যে কোনো আকারের জি২০ সম্মেলন আয়োজনের দৃঢ় বিরোধিতা করে। চীন এ ধরনের বৈঠকে অংশ নেবে না।

বিভিন্ন দেশের সূত্রের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, কাশ্মিরে সম্মেলনে বেশিরভাগ জি২০ দেশ তাদের উচ্চপর্যায়ের প্রতিনিধি পাঠাবে না। এই সম্মেলনে সদস্য রাষ্ট্রের অন্তত ৬০ জন প্রতিনিধি অংশ নেওয়ার কথা রয়েছে।

চীন, পাকিস্তানের আপত্তি সত্ত্বেও কাশ্মিরে পর্যটন সম্মেলন আয়োজনে অনড় ভারত। সেদেশের সরকারের যুক্তি, এবার ভারতের প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে জি২০-র বৈঠক আয়োজন হচ্ছে। কাশ্মির ভারতেরই অংশ। তাই সেখানে পর্যটন সম্মেলন আয়োজন থেকে পিছু হঠার কোনো কারণ নেই।

তবে ভারতে অনুষ্ঠেয় জি২০ বৈঠক আগেও বয়কট করেছে চীন। এর আগে অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত জি২০ বৈঠকে চীন যোগ দেয়নি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর