বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ক্ষেপণাস্ত্র হামলায় রুশ নৌ কমান্ডারসহ নিহত ৩৪, দাবি ইউক্রেনের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ সময় দেখুন
ক্ষেপণাস্ত্র হামলায় রুশ নৌ কমান্ডারসহ নিহত ৩৪, দাবি ইউক্রেনের


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার নৌবাহিনীর ব্ল্যাক সি ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সোকোলভসহ ৩৪ জন কর্মকর্তা ইউক্রেনের হামলায় নিহত হয়েছে। গত সপ্তাহে ক্রিমিয়ার সেভাস্তোপোল অবস্থিত নৌ বন্দরে ব্ল্যাক সি ফ্লিটের সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলায় তারা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের বিশেষ বাহিনী। খবর আলজাজিরা।

তবে রাশিয়ার প্রশাসন গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) জানিয়েছে, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির অধিভুক্ত ক্রিমিয়ান উপদ্বীপের সেভাস্তোপলে আরেকটি ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। এরপরই রুশ নৌবাহিনীর এই শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার দাবি করল ইউক্রেন।

মস্কো কর্তৃক নিয়োগ করা সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ গতকাল সোমবার দিবাগত রাতে টেলিগ্রাম’কে জানিয়েছে, রুশ বিমান প্রতিরক্ষা ইউনিট বেলবেক সামরিক বিমান ঘাঁটির কাছে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

এর আগে, ইউক্রেনের বিশেষ বাহিনী বলেছিল, রুশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠককে লক্ষ্য করে গত শুক্রবার সেভাস্তোপলে ব্ল্যাক সি ফ্লিট সদর দফতরে হামলা করা হয়েছিল।

রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিটের সদর দফতরে হামলার পর বাহিনীর কমান্ডারসহ ৩৪ জন নৌ কর্মকর্তা নিহত হয়েছেন। এ হামলায় আরও ১০৫ জন দখলদার (রুশ নৌ বাহিনী) আহত হয়েছেন। সদর দফতরের ভবনটি মেরামত করা যাবে না বলেও জানিয়েছে ইউক্রেনের এই বিশেষ বাহিনী।

ওই বিবৃতিতে সোকোলভের নাম না থাকলেও, ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো সোশ্যাল মিডিয়ায় হামলায় নিহত ওই রুশ অ্যাডমিরালের নাম এবং একটি ছবি পোস্ট করেছেন।

ব্ল্যাক সি ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল সোকলভকে হত্যার বিষয়ে ইউক্রেনের করা দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে গত শুক্রবারের হামলার পর একজন নিখোঁজ হওয়ার তথ্য জানিয়েছে মস্কো।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর