বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজার সুড়ঙ্গ নেটওয়ার্কে তীব্র লড়াই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১১২ সময় দেখুন
গাজার সুড়ঙ্গ নেটওয়ার্কে তীব্র লড়াই


আন্তর্জাতিক ডেস্ক

গাজায় হামাসের ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্কে তুমুল লড়াই চলছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) ইসরাইল জানিয়েছে, হামাসের টানেল নেটওয়ার্ক ধ্বংস করার লক্ষ্যে অভিযান চলছে। গাজায় মাটির নিচে হামাসের বিশাল সুড়ঙ্গ নেটওয়ার্ক রয়েছে। ইসরাইলের দাবি, এই নেটওয়ার্ক ধ্বংস করার আগে যুদ্ধ বন্ধ করবে না তারা।

ইসরাইলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, সোমবার থেকে সম্মিলিত আইডিএফ বাহিনী প্রায় ৩০০ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং রকেট উৎক্ষেপণ পোস্ট রয়েছে। সেইসঙ্গে হামাসের ভূগর্ভস্থ টানেলের ভিতরে সামরিক কম্পাউন্ডও ধ্বংস করা হয়েছে।

আইডিএফ বলেছে, স্থল সেনারা সন্ত্রাসীদের হত্যা করেছে এবং বিমান বাহিনীকে লক্ষ্যবস্তু ও সন্ত্রাসী অবকাঠামোতে রিয়েল-টাইম হামলার নির্দেশ দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার ইসরাইলি বাহিনী গাজার প্রধান উত্তর-দক্ষিণ সড়ককে লক্ষ্যবস্তু করে অভিযান চালায়। দুই দিক থেকে গাজা শহর আক্রমণ করে। ইসরাইল জানিয়েছে, তাদের সেনারা হামাসের বন্দিদশা থেকে এক সৈন্যকে মুক্ত করেছে।

এদিকে, হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড জানিয়েছে, মঙ্গলবার ভোরে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে তারা। দক্ষিণ গাজায় তারা ইসরাইলের সেনাদের উপর মেশিনগান দিয়ে আক্রমণ করেছে এবং আল-ইয়াসিন ১০৫ মিসাইল দিয়ে চারটি গাড়ি ধ্বংস করেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর