বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন


আন্তর্জাতিক ডেস্ক

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন। শুক্রবার (২৭ অক্টোবর) সাংহাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

শুক্রবার জারি করা একটি আনুষ্ঠানিক শোকবার্তায় জানানো হয়, সর্বাত্মক প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে লি মারা যান।

চীনের কমিউনিস্ট পার্টির একজন পরীক্ষিত ও অনুগত কমিউনিস্ট সৈনিক উল্লেখ করে শোকবার্তায় বলা হয়, তিনি একজন অসামান্য সর্বহারা বিপ্লবী, রাষ্ট্রনায়ক এবং পার্টি ও রাষ্ট্রের নেতা হিসেবে প্রশংসিত।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি, ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটি, স্টেট কাউন্সিল এবং চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের ন্যাশনাল কমিটি যৌথভাবে এই শোকবার্তা জারি করেছে।

লি কেকিয়াংয়ের জন্ম ১৯৫৫ সালের ১ জুলাই। তিনি চীনের ১৭, ১৮ ও ১৯তম কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি চীন সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী। মাত্র ৮ মাস আগে প্রধানমন্ত্রী পদ থেকে অবসর নেন তিনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর