বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

চীনে স্কুল ডরমেটরিতে আগুন, নিহত ১৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১১১ সময় দেখুন
চীনে স্কুল ডরমেটরিতে আগুন, নিহত ১৩


আন্তর্জাতিক ডেস্ক

চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে একটি স্কুল ডরমেটরিতে আগুন লেগে ১৩ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রদেশটির ইয়ানশানপু গ্রামের ইংকাই স্কুলে আগুন লাগার খবর স্থানীয় দমকল বাহিনীকে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে জানানো হয়। উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পুড়ে ১৩ জনের প্রাণহানির কথা নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে কতোজন শিশু তা বলা হয়নি। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আহত ব্যক্তির চিকিৎসা চলছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

আগুন লাগার কারণ তদন্ত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ইয়ানশানপু গ্রামটি নানাংয়ের উপকণ্ঠে অবস্থিত। নানাংয়ে প্রায় এক কোটি লোক বাস করে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর