বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

চীনে হাসপাতালে অগ্নিকাণ্ডে ২৯ প্রাণহানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
চীনে হাসপাতালে অগ্নিকাণ্ডে ২৯ প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্ক

চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১৯ এপ্রিল) চাংফেং হাসপাতালে এ ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়েছেন আরও অন্তত ৩৯ জন।

বুধবার এক সংবাদ সম্মেলনে বেইজিং নগর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ২৯ জনের মধ্যে ২৬ জনই রোগী। আহতদের মধ্যে ১৮ জনের অবস্থা আশংকাজনক।

প্রাথমিক তদন্তের পর কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের একটি ওয়ার্ড সংস্কারের জন্য রাখা দাহ্য পদার্থ থেকে আগুন লাগে।

আগুন লাগার আধা ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়। তবে পরে আরও প্রায় আড়াই ঘণ্টা উদ্ধারকাজ চালানো হয়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর