বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

জাতিসংঘের মহাসচিবের পদত্যাগ দাবি করেছে ইসরাইল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১২২ সময় দেখুন
জাতিসংঘের মহাসচিবের পদত্যাগ দাবি করেছে ইসরাইল


আন্তর্জাতিক ডেস্ক

‘সন্ত্রাসী ও খুনিদের প্রতি সহানুভূতি’ দেখানোর অভিযোগ এনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের পদত্যাগের দাবি জানিয়েছে ইসরাইল। মঙ্গলবার (২৪ অক্টোবর) জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান নিরাপত্তা পরিষদে বক্তব্যে গুতেরেসের পদত্যাগ দাবি করেন।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালায়। এতে অন্তত ১৪০০ ইসরাইলি নিহত হয়েছে। হামাসের হাতে জিম্মি হয়েছে আরও অন্তত ২১৮ জন ইসরাইলি। হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় লাগাতার বিমান ও বোমা হামলা চালিয়ে আসছে ইসরাইল। এছাড়া গাজা উপত্যকায় গ্যাস, পানি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ছিটমহলটিতে বাইরে থেকে সবধরনের ত্রাণ সহযোগিতার রাস্তায়ও বন্ধ করে দেয় ইসরাইলে। এতে গাজায় চরম মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

গাজা উপত্যকায় এমন মানবিক সংকট নিরসনে জাতিসংঘের মহাসচিব গুতেরেস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হামাস একদিনে ইসরাইলে হামলা চালায়নি। দীর্ঘ ৫৬ বছর তারা শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার হয়েছে। তারা দেখেছে, তাদের ভূমি দখল হয়েছে এবং সহিংসতায় জর্জরিত। তাদের অর্থনীতি থেমে গেছে। তাদের বাস্তুচ্যুত করা হয়েছে এবং তাদের ঘরবাড়ি ভেঙ্গে ফেলা হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গুতেরেস বলেন, এই মুহূর্তে যুদ্ধ বন্ধ হওয়া উচিত। গাজা উপত্যকায় আমরা যা দেখছি, তা থেকে পরিষ্কার যে, সেখানে আন্তর্জাতিক আইন মানা হচ্ছে না।

জাতিসংঘের মহাসচিবের এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানায় ইসরাইল। জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত গিলাদ এরদান এক্সে (সাবেক টুইটারে) বলেন, জাতিসংঘের মহাসচিব, যিনি শিশু, নারী ও বয়স্কদের গণহত্যার জন্য সহানুভূতি দেখান, তিনি জাতিসংঘের নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত নন। আমি তাকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানাই। যারা ইসরাইলের নাগরিক এবং ইহুদি জনগণের বিরুদ্ধে সংঘটিত সবচেয়ে ভয়ঙ্কর নৃশংসতার জন্য সহানুভূতি দেখায় তাদের সঙ্গে কথা বলার কোনো যুক্তি নেই।

এদিকে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আপাতত গুতেরেসের সঙ্গে ইসরাইল কোনো বৈঠক করবে না।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর