বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

জানুয়ারির শেষ সপ্তাহে পাকিস্তানে সাধারণ নির্বাচন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৪ সময় দেখুন
জানুয়ারির শেষ সপ্তাহে পাকিস্তানে সাধারণ নির্বাচন


আন্তর্জাতিক ডেস্ক

২০২৪ সালের জানুয়ারির শেষ সপ্তাহে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পাকিস্তানের নির্বাচন কমিশন এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। পাকিস্তানে নির্বাচনের এই সময় সংবিধানে বেঁধে দেওয়া নির্দিষ্ট ৯০ দিনের সীমানার বাইরে।

নির্বাচনি আসনের সীমানা নির্ধারণের কাজের অগ্রগতি সম্পর্কেও জানিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন। বিবৃতিতে বলা হয়, সীমানা পুনঃর্নিধারণ প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে এবং ইসিপি সিদ্ধান্ত নিয়েছে যে, নির্বাচনি এলাকার প্রাথমিক তালিকা ২৭ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।

খসড়া সীমানার বিষয়ে আপত্তি ও পরামর্শ শোনার পর ৩০ নভেম্বর চূড়ান্ত তালিকা জারি করা হবে। ইসিপির বিবৃতিতে বলা হয়, পরবর্তীতে ৫৪ দিনের নির্বাচনি প্রচারণা কর্মসূচি শেষ হওয়ার পর জানুয়ারির শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, পাকিস্তানের সংবিধান অনুযায়ী সাধারণ পরিষদের মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৯ আগস্ট পাকিস্তানের সাধারণ পরিষদের মেয়াদ শেষ হয়েছে। এর পরে সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনা করছে।

বৃহস্পতিবার ইসিপির ঘোষিত নির্বাচনের সময় পাকিস্তানের সংবিধানে বেধে দেওয়া ৯০ দিনের বেশি। অর্থাৎ, পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার অন্তত পাঁচ মাস দায়িত্ব পালন করতে যাচ্ছে।

সারাবাংলা/আইই/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর