বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

জাহাজের আঘাতে মার্কিন সেতু ভেঙে নদীতে, ব্যাপক হতাহতের শঙ্কা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১২২ সময় দেখুন
জাহাজের আঘাতে মার্কিন সেতু ভেঙে নদীতে, ব্যাপক হতাহতের শঙ্কা


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে জাহাজের সঙ্গে সংঘর্ষে ‘ফ্রান্সিস স্কট কি’ সেতু ভেঙে পড়েছে। এ ঘটনায় সাতজন প্যাটাপসকো নদীতে ডুবে গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এতে ব্যাপক হতাহতের শঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি।

সোমবার (২৫ মার্চ) স্থানীয় সময় দিবাগত রাত দেড়টার (বাংলাদেশ মঙ্গলবার সময় সাড়ে ১১টা) দিকে একটি বড় জাহাজ সেতুর একটি কলামে আঘাত হানলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা বাল্টিমোর শহরের ফায়ার সার্ভিস জানিয়েছে, সেতু ভেঙে পড়ায় সাতজন মানুষ এবং বেশ কয়েকটি যান নদীতে পড়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, সেতুটি সম্পূর্ণ পানিতে ধসে পড়েছে।

সেতু ধসের ঘটনায় ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকে একাধিক সংস্থা উদ্ধার অভিযান পরিচালনা করছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর