বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

জিম্মিদের মুক্তি না দিলে বিদ্যুৎ-পানি পাবে না গাজা: ইসরাইল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৩১ সময় দেখুন
জিম্মিদের মুক্তি না দিলে বিদ্যুৎ-পানি পাবে না গাজা: ইসরাইল


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলা পর থেকে গাজাকে পুরোপুরি অবরোধ করে রেখেছে ইসরাইল। বিদ্যুৎ, পানি, খাদ্য ও ওষুধসহ জরুরি জিনিস সেখানে সরবরাহ বন্ধ করে দিয়েছে দেশটি। হামাসের হাতে বন্দি ইসরাইলিদের মুক্তি না দেওয়া পর্যন্ত এই অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটি। খবর বিবিসি।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ইসরাইলের জ্বালানিমন্ত্রী ইসরায়েল কাটজ এ মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজার অবরোধ শেষ হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে ইসরায়েল কাটজ বলেন, ‘অপহৃতরা’ মুক্ত না হওয়া পর্যন্ত কোনো ‘বৈদ্যুতের সুইচ চালু করা হবে না, কোনো পানির পাম্প খোলা হবে না এবং কোনো জ্বালানির ট্রাক প্রবেশ করবে না।’

গত শনিবার (৭ অক্টোবর) হামাসের হামলার পর গাজা উপত্যকায় এসব সরবরাহ বন্ধ করে দেয় ইসরাইল। এদিন অকস্মিক ইসরাইলে রকেট হামলা শুরু করে হামাস। ফিলিস্তিনিদের উপর গত কয়েক দশক ধরে চালানো পাশবিকতার জবাব দিতে ইসরাইলের উপর এই হামলা চালাচ্ছে বলে জানিয়েছে হামাস।

আরও পড়ুন:





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর