বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ডনবাসে চলছে তুমুল লড়াই, একদিনে নিহত দেড় হাজার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১৮৯ সময় দেখুন
ডনবাসে চলছে তুমুল লড়াই, একদিনে নিহত দেড় হাজার


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের ডনবাস অঞ্চলের সেভেরোডোনেটস্ক শহরে রাশিয়ার বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে। এ সংঘর্ষে একদিনে ১ হাজার ৫০০ মানুষ নিহত হওয়ার দাবি করেছেন শহরটির মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক। খবর আলজাজিরা।

এ বিষয়ে মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক বলেন, গতকাল বৃহস্পতিবার (২৬ মে) অন্তত ১ হাজার ৫০০ জন নিহত হয়েছে। আর সংঘর্ষপূর্ণ এলাকা থেকে মাত্র ১২ জনকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, প্রায় ১২ হাজার থেকে ১৩ হাজার মানুষ এখনো শহরটিতে রয়ে গেছে। সেখানে ৬০ শতাংশ আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে।

দেশটির ডনবাসের লুহানস্ক অঞ্চলের সেভেরোডোনেটস্ক শহরটি এখানো প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। যা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।

অলেক্সান্ডার স্ট্রিউক আরও বলেন, শহরটির একটি হোটেলে প্রবেশে করা তথ্য সংগ্রহকারী রাশিয়ার একটি দল ও নশাকতাকারীদের একটি গ্রুপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের যোদ্ধারা।

পার্শ্ববর্তী শহর লিসিচানস্ক এবং দক্ষিণ-পশ্চিমের শহর বাখমুতের মধ্যে যোগাযোগের প্রধান সড়কটি খোলা রয়েছে। তবে এই মুহূর্তে তা ভ্রমণ করা বিপজ্জনক বলেও জানিয়েছেন মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর