বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ত্রিপলিতে মিলিশিয়া গ্রুপের সংঘর্ষ, নিহত ১৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৭৮ সময় দেখুন
ত্রিপলিতে মিলিশিয়া গ্রুপের সংঘর্ষ, নিহত ১৩


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: লিবিয়ার রাজধানী ত্রিপলিতে একটি মিলিশিয়া বাহিনীর দুটি গ্রুপের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহতের খবর পাওয়া গেছে। ত্রিপলির কেন্দ্রস্থলে মিলিশিয়া দুই গ্রুপের যোদ্ধারা গুলিবিনিময় করছেন। যে এলাকায় সংঘর্ষ চলে সেখানে কয়েকটি কূটনৈতিক মিশনসহ সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয় রয়েছে। শুক্রবার সংঘর্ষ আইন জারা এবং আসবা এলাকায় ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে জড়িত দুই পক্ষই লিবিয়ার প্রেসিডেন্সি কাউন্সিলের সহযোগী মিলিশিয়া বাহিনী। লিবিয়ার প্রেসিডেন্সি কাউন্সিল হলো তিন সদস্যের একটি কাঠামো যা দেশটির রাষ্ট্রপ্রধান পরিবর্তনের সময় তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছে। লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সংঘর্ষ জড়িত মিলিশিয়ারা আরডিএ ফোর্সের দু’টি উপগ্রুপ।

এ সংঘর্ষের প্রতিক্রিয়ায় ত্রিপলি-ভিত্তিক জাতীয় ঐক্য সরকারের প্রধান প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল-দাবিবাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের হাতে নিয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে।

ত্রিপলি অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র ওসামা আলি বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর নিশ্চিত তথ্য পাওয়া গেছে। এ সংঘর্ষে ২৭ জন আহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক। একটি হাসপাতালের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন তিনি ছয়টি লাশ দেখেছেন।

রয়টার্সের খবরে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে দুই গ্রুপের গুলি বিনিময় শুরু হয়। সেসময় ঘণ্টাব্যাপী গুলি চলে। শুক্রবার দুপুর নাগাদ মধ্য ত্রিপলিতে পরিস্থিতি বেশিরভাগই শান্ত ছিল। তবে দিনভর শহরে বহু সশস্ত্র যোদ্ধাকে দেখা গেছে। রয়টার্সের এক সাংবাদিক জানিয়েছেন, শুক্রবার দিনে ত্রিপলির দক্ষিণ শহরতলিতে আরও একটি গুলি বিনিময়ের খবর পাওয়া যায়।

সংঘর্ষের কারণে ত্রিপলির মিতিগা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপে সংঘর্ষের তীব্রতা হ্রাস পেলেও শহরের কয়েকটি জায়গায় মাঝেমধ্যেই গুলির শব্দ শোনা গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছেন।

এ ব্যাপারে শুক্রবার লিবিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিল একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে দুই পক্ষকে অস্ত্র বিরতি ও হেডকোয়ার্টারে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সংঘর্ষের কারণ সম্পর্কে সুস্পষ্ট কিছু জানা যায়নি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর