বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

দামেস্কে ইসরাইলি হামলায় নিহত ৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৭ সময় দেখুন
দামেস্কে ইসরাইলি হামলায় নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও শহরের পার্শ্ববর্তী এলাকায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে পাঁচ সিরিয়ান সেনা নিহত হয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দামেস্কের স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে টাইবেরিয়াস হ্রদের উত্তর-পূর্ব দিক থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র বিমানবন্দর এবং শহরের দক্ষিণে অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

বিবৃতিতে বলা হয়, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের বেশিরভাগ মিসাইল আকাশেই ধ্বংস করেছে। তবে কিছু মিসাইল ভূমিতে আঘাত হানে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বলেছে, বিমান হামলায় পাঁচ সেনা নিহত এবং অন্যান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

বিমান হামলার কারণে দামেস্ক বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রমে কোনো প্রভাব পড়েছে কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আঞ্চলিক কূটনৈতিক এবং গোয়েন্দা সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি সিরিয়ার বিমানবন্দরগুলোতে হামলা জোরদার করেছে ইসরাইল। কারণ হিজবুল্লাহ সহ সিরিয়া ও লেবাননের মিত্রদের কাছে অস্ত্র সরবরাহের জন্য ইরান এসব বিমানবন্দর ব্যবহার করছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর