বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পঞ্চায়েত নির্বাচনের আগে ফারাক্কা-বাংলাদেশ নিয়ে সরব মমতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ মে, ২০২৩
  • ১২৭ সময় দেখুন
পঞ্চায়েত নির্বাচনের আগে ফারাক্কা-বাংলাদেশ নিয়ে সরব মমতা


আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। নির্বাচন সামনে রেখে সংক্ষিপ্ত জেলা সফরে বের হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শুক্রবার (৫ মে) মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের এক জনসভায় গঙ্গা ভাঙনের সমস্যা নিয়ে কথা বলেন তিনি।

এছাড়া কেন্দ্রীয় সরকার, ফারাক্কার পানি চুক্তি এবং বাংলাদেশ নিয়ে জনসভায় বক্তব্য দেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, ‘ভাঙন, একশো বছর ধরে চলছে। সবাই এসেছে, চলে গেছে। কিচ্ছু করেনি। অথচ গঙ্গার ভাঙন সাবজেক্টটা সেন্ট্রাল সাবজেক্ট। এটা কেন্দ্রীয় সরকারের অধীনে, আমাদের অধীনে নেই। ফারাক্কা, কার অধীনে? কেন্দ্রীয় সরকারের অধীনে। তুমি আমাদের জল বাংলাদেশকে দিলে, আমার আপত্তি নেই। হাসিনা জি’কে আমি ভালোবাসি পার্সোনালি। ঠিক আছে। কিন্তু আমাকে যে তার পরিবর্তে ৭০০ কোটি টাকা দেবে বলেছিলে। কিন্তু আমার সরকারকে, আমার বাংলা গর্ভমেন্টকে আজ পর্যন্ত তুমি এক পয়সা দাওনি। বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘হয়তো কেউ ভাবতে পারেন, আপনি কেন প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে কথা বলছেন না। গিয়েছি পঞ্চাশ বার গিয়েছি। গেছি মানে এই কথা বলতে গেছি, ১০০ দিনের কাজের টাকা দাও। মুখ্যমন্ত্রী হওয়ার পর সাত আটবার তো গিয়েছি, টাকা চাইতে, গঙ্গার ভাঙন রোধ করার কথা বলেছি, বন্যা রোধ, ত্রাণের টাকা- কিছুই দেয় না। কিছুই দেয় না, শুধু নেয়। আধার কার্ড না করলে তুমি বিদেশি। আবার আইন পাঠিয়েছে। কয়েকদিন আগে হোম মিনিস্টারের চিঠি এসেছে।’

এই সফরের বিভিন্ন জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ফারাক্কার পানি চুক্তি এবং বাংলাদেশ নিয়ে বক্তব্য রাখছেন।

বক্তব্যের মূল ভাষ্য, ভারত-বাংলাদেশের মধ্যে যখন ফারাক্কা পানি চুক্তি হয়, তখন পশ্চিমবঙ্গ সরকারের ৭০০ কোটি রূপি পাওয়ার কথা ছিল এলাকাবাসীর উন্নয়নের জন্য। কিন্তু সেই টাকার এক পয়সাও আজ পর্যন্ত দেওয়া হয়নি। এই চুক্তি ২০ বছরের বেশি হয়ে গেছে। দেবগৌড়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনই পানি চুক্তি হয়েছিল। কিন্তু গঙ্গার ভাঙন রোধে কেন্দ্রীয় সরকার এক টাকাও দেয়নি। অথচ রাজ্য সরকার এ বিষয়ে এক হাজার কোটি রূপি খরচ করেছে বলে অভিযোগ এই মুখ্যমন্ত্রীর।

এদিকে গতকাল (৫ মে) মমতার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ১২ বছর পূর্ণ হল। তা তিনি রাজ্যবাসীকে মনে করিয়ে দেন। তিনি বলেন, ‘আমি একজন সাধারণ কর্মী সমাজসেবা চালিয়ে নিয়ে যেতে চাই। আমরা আমাদের সাধ্যমত করব। আমাদের সাধ্যে কোন ত্রুটি থাকবে না।’

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর