বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পদত্যাগের ঘোষণা দিলেন শ্রীলংকার প্রেসিডেন্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১৮৬ সময় দেখুন
পদত্যাগের ঘোষণা দিলেন শ্রীলংকার প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: শ্রীলংকার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। বিক্ষোভকারী জনতা তার বাসভবনে হামলা চালানোর পর দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনে আগুন দেওয়ার পর এই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। খবর বিবিসি।

দেশটির পার্লামেন্টের স্পিকার বলেন, ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে’ পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া। একইসঙ্গে জনসাধারণকে ‘আইনকে সম্মান করার’ আহ্বান জানিয়েছেন তিনি।

আগামী ১৩ জুলাই গোটাবায়া রাজাপাকসে পদত্যাগ করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও পদত্যাগ করার কথা জানিয়েছেন। এই ঘোষণার পর পরই দেশটির রাজধানী কলম্বোজুড়ে আনন্দে মেতে উঠে বিক্ষোভকারীরা। এ সময় তারা আতশবাজির ফোটায়।

গতকাল শনিবারের (৯ জুলাই) গণঅভ্যুত্থানের পর অর্থনৈতিক সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দেশটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

দেশটির অর্থনৈতিক অব্যবস্থাপনা নিয়ে কয়েক মাস ধরে চলা বিক্ষোভের পর প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে গতকাল শনিবার কলম্বোর সড়কে নেমে আসে হাজার হাজার জনগণ। এ সময় প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। তবে তার আগেই গোটাবায়া পালিয়ে যান।

আরও পড়ুন:

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর