বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১২৬ সময় দেখুন
পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: এ বছর বেল ইনিকোয়ালিটিস ও পাইওনিয়ারিং কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্সে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও অস্ট্রিয়ার তিন বিজ্ঞানী।

নোবেল বিজয়ীরা  হলেন-  অ্যালেইন অ্যাস্পেক্ট, জন এফ ক্লজার এবং অ্যান্টন জেলিঙ্গার।

মঙ্গলবার (৪ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। পুরস্কার হিসেবে ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার পাবেন এই নোবেল বিজয়ীরা।

গত বছরও পদার্থবিদ্যায় তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল।

এর আগে সোমবার (৩ অক্টোবর) চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে সুইডিশ বিজ্ঞানী সোভ্যান্তে প্যাবোর নাম ঘোষণা করা হয়।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর