বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক শিরিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২০৫ সময় দেখুন
পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক শিরিন


আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমতীরে সংবাদ সংগ্রহে গিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে মৃত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার কর্মী শিরিন আবু আকলেহ পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র হাতে আসা ওই সময়কার ভিডিও ফুটেজ এবং ঘটনাস্থলে থাকা শিরিনের সহকর্মীদের ভাষ্য থেকে জানা গেছে, ইসরাইলি বাহিনী পরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালায় এবং সেই হামলায় শিরিন আবু আকলেহর মৃত্যু হয়েছে।

আল-জাজিরার ক্যামেরাপারসন মাজদি বানুরার ধারণ করা ওই ভিডিও থেকে দেখা যাচ্ছে, এক দিক থেকে কয়েকজন সাংবাদিকের দল গোলাগুলির মধ্য হেঁটে যাচ্ছেন। বিপরীত দিক থেকে ইসরাইলি বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছুড়ছে। এক পর্যায়ে সাংবাদিকদের দলের মধ্য থেকে শিরিন আবু আকলেহ মাটিতে লুটিয়ে পড়েন। বাকি সাংবাদিকরা জীবন বাঁচাতে জেনিনের একটি শরণার্থী শিবিরে আশ্রয় নেন।

পরবর্তীতে, তারা ফিরে এসে দেখতে পান সাংবাদিক শিরিন আবু আকলেহ মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

এ ব্যাপারে ওই সময় ঘটনাস্থলে উপস্থিত শিরিনের ফিলিস্তিনি সহকর্মী শাতা হানায়সা সিএনএনকে জানিয়েছেন, ইসরাইলি বাহিনীর পাঁচটি গাড়ি তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে আসছিল। তাদের শরীরী ভাষা দেখে বোঝা যাচ্ছিল, পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটাতে চায় তারা।

অন্যদিকে, ইসরাইলের সেনাবাহিনী এই হত্যাকাণ্ডের ব্যাপারে তাৎক্ষণিকভাবে বলেছিল, বিচার হবে। কিন্তু, এখন ইসরাইলি সেনাবাহিনী বলছে, লড়াইয়ের মাঠে কোনো মৃত্যুর ব্যাপারে অভিযোগ দায়ের বা বিচারের সুযোগ নেই।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর