বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পশ্চিম তীরে ইসরাইলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ মে, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
পশ্চিম তীরে ইসরাইলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত


আন্তর্জাতিক ডেস্ক

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (২১ মে) দিবাগত রাতে নাবলুসের বালাতা শরণার্থী শিবিরে হামলায় চালায় ইসরাইলি সেনাবাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলি হামলায় নিহতরা হলেন, আবু জায়তুন (৩২), ফাতি আবু রিযক (৩০) এবং আবদুল্লাহ আবু হামদান (২৪)। এতে আরও অন্তত সাতজন ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া কয়েক ডজন মানুষ টিয়ার শেলের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন।

তবে ইসরাইলি সেনাবাহিনীর তরফ থেকে এখনও কোনো হতাহতের তথ্য জানানো হয়নি।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ-এর সামরিক শাখা আল আকসা মার্টার্স ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, নিহত তিনজন তাদের যোদ্ধা।

আল জাজিরার খবরে বলা হয়, রোববার দিবাগত রাত ১টার দিকে ইসরাইলি অভিযান শুরু হয়ে ভোর ৫টায় শেষ হয়। এ অভিযানে কয়েকশ ইসরাইলি সেনা অংশ নিয়েছিল। ইসরাইলি বাহিনী বুলডোজার দিয়ে ক্যাম্পের প্রবেশপথ অবরোধ করে এবং কিছু বাড়িঘর গুঁড়িয়ে দেয়।

১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয় ইসরাইল। পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনির বসবাস। আন্তর্জাতিক আইন অমান্য করে পশ্চিম তীরে প্রায় ৪ লাখ ৯০ হাজার ইসরাইলি বসতি গড়েছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর