বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পাকিস্তানি রুপির দর সর্বকালের সর্বনিম্নে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ মে, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
পাকিস্তানি রুপির দর সর্বকালের সর্বনিম্নে


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রা রুপির মান সর্বকালের সর্বনিম্ন অবস্থানে নেমেছে। রাজনৈতিক অস্থিরতায় বুধবার (১০ মে) পাকিস্তানি রুপি ডলারের বিপরীতে মান হারায় ৫.৩৮ রুপি, যা আগের দিনের চেয়ে ১.৮৯ শতাংশ।  এদিন ডলারের বিপরীতে রুপির আন্তঃব্যাংকীয় লেনদেন হয়েছে ২৯০.২২ রুপি হারে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তান এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ১১ এপ্রিল পাকিস্তানের মুদ্রা রুপি ডলারের বিপরীতে লেনদেন হয় ২৮৮.৪২ রুপি হারে। এটাই ছিল সর্বকালের সর্বনিম্ন রেকর্ড। বুধবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতারের পর পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতায় রুপি দ্রুত মান হারায়। এতে পাকিস্তানি রুপির পতনের নতুন রেকর্ড সৃষ্টি হয়।

পাকিস্তান-কুয়েত ইনভেস্টমেন্ট কোম্পানির গবেষণা প্রধান সামিউল্লাহ তারিক জিও টিভিকে বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ঋণ নিয়ে অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতা বিনিময় হারকে প্রভাবিত করছে।

তিনি বলেন, রুপি-ডলার ডলারের বিনিময় হার প্রকৃত ডিমান্ড-সাপ্লাই পরিস্থিতি তুলে ধরছে না।

এর আগে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে আধাসামরিক বাহিনী র‍্যাঞ্জার্সের সহযোগিতা নিয়ে ইমরান খানকে গ্রেফতার করে দুর্নীতিবিরোধী টাস্কফোর্স এনএবি। এদিন একাধিক মামলায় ইসলামাবাদ হাইকোর্টে জামিন নিতে গিয়েছিলেন ইমরান খান। পিটিআই চেয়ারম্যানকে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়। পরে তাকে ইসলামাবাদ পুলিশ লাইন্সের একটি গেস্ট হাউজে রাখা হয়। বুধবার তাকে আদালতে তোলা হয়। শুনানি শেষে ইমরান খানকে এনএবি হেফাজতে ৮ দিনের রিমান্ডে আদালত।

ইমরান খানের গ্রেফতারের প্রতিক্রিয়ায় মঙ্গলবার পাকিস্তানের রাস্তায় নেমে আসে হাজার হাজার পিটিআই কর্মী-সমর্থক। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষেও জড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার পাঞ্জাব, খাইবার পাখতোনখোয়া ও পেশোয়ারে সেনা মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর