বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১২ সময় দেখুন
পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ


আন্তর্জাতিক ডেস্ক

জনপ্রিয় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া নিষিদ্ধ করেছে পাকিস্তান। ‘পবিত্র বিষয় বা ব্যক্তি সম্পর্কে অবমাননাকর’ তথ্য ওয়েবসাইট থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মুছে ফেলার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল পাকিস্তান। তবে উইকিপিডিয়া এসব তথ্য মুছতে ব্যর্থ হওয়ায় বুধবার (৪ ফেব্রুয়ারি) দেশজুড়ে ওয়েবসাইটের লিঙ্ক ব্লক করেছে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)।

উইকিপিডিয়া হলো বিনামূল্যের, ক্রাউডসোর্সড, সম্পাদনাযোগ্য অনলাইন বিশ্বকোষ যা প্রায়ই প্রাথমিক তথ্যের জন্য সারা বিশ্বজুড়ে লক্ষাধিক কন্ট্রিবিউটরের উপর নির্ভর করে থাকে। পাকিস্তানের নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, ওয়েবসাইটটি তাদের অনুরোধে সাড়া দেয়নি এবং প্রশ্নবিদ্ধ বিষয়বস্তু সরিয়ে নেয়নি।

পাকিস্তানের গণমাধ্যম ডনকে পিটিএ মুখপাত্র মালাহাত ওবায়েদ বলেন, প্রাথমিকভাবে উইকিপিডিয়ার উপর নিষেধাজ্ঞাটি আদেশ অমান্য করার জন্য আরোপ করা হয়েছে। উইকিপিডিয়া চিহ্নিত নিন্দনীয় বিষয়বস্তু মুছে ফেললে সিদ্ধান্তটি পর্যালোচনা করা যেতে পারে।

পাকিস্তানের সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মূলত ‘ধর্মদ্রোহ বিষয়ক’ প্রবন্ধ দ্রুত সরানোর জন্য উইকিপিডিয়াকে সময়সীমা  বেঁধে দিয়েছিল পিটিএ। তবে উইকিপিডিয়া পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া এ ব্যাপারে এই বিবৃতিতে জানায়, ওয়েবসাইটের তথ্যের ব্যাপারে তাদের কোনো হাত নেই, তারা তথ্য নিয়ন্ত্রণ করে না। ফলে তথ্য মুছে দেওয়ারও সুযোগ নেই তাদের।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর