বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পানির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১১৪ সময় দেখুন
পানির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার


আন্তর্জাতিক ডেস্ক

‘পানির নিচে পারমাণবিক অস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ার অংশ হিসেবে চলতি সপ্তাহে এই পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটি। খবর বিবিসি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির পূর্ব উপকূলে পারমাণবিক অস্ত্র সম্বলিত আন্ডারওয়াটার ড্রোনের পরীক্ষা চালানো হয়েছিল।

রাষ্ট্রীয় সংস্থা কেসিএনএর একটি প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে- ওয়াশিংটন, সিউল এবং টোকিওর যৌথ মহড়ার কারণে তারা পানির নিচে অস্ত্রের পরীক্ষা চালাতে বাধ্য হয়েছে। এসব মহড়াকে ‘আঞ্চলিক পরিস্থিতি আরও অস্থিতিশীল করার’ এবং উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য হুমকি।

তবে এই পরীক্ষা চালানোর অন্য কোনো প্রমাণ নেই। এদিকে দক্ষিণ কোরিয়ার দাবি, ড্রোনগুলোর সক্ষমতা সম্পর্কে উত্তর কোরিয়ার বর্ণনা অতিরঞ্জিত ছিল। শুক্রবার (১৯ জানুয়ারি) এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে জাপান।

এর আগে ‘হাইল-৫-২৩’ সিস্টেমের পরীক্ষার দাবি করেছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। সম্প্রতি সপ্তাহগুলোতে সামরিক অভিযান বাড়িয়েছে দেশটি। এর মধ্যেই পানির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষার দাবি করল তারা।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর