মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

পিরোজপুরে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৫৪৩ সময় দেখুন
পিরোজপুরে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার ৭৭ নম্বর করিমুন্নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দোলা সর্বণের বিরুদ্ধে অসদাচরণ, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ভান্ডারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামানকে। কমিটির অন্য দুই সদস্য হলেন জিয়ানগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন সিকদার ও কাউখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসুস্থতাজনিত ছুটিতে থাকায় এখনো তদন্ত কার্যক্রম শুরু হয়নি।

গত ১৪ অক্টোবর ভান্ডারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রানী মণ্ডল তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সহকারী শিক্ষক দোলা সর্বণের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও অসদাচরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ কমিটি গঠন করা হয়েছে। তিনি অসুস্থতাজনিত ছুটিতে থাকায় তদন্ত কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে আগামী সপ্তাহে তদন্ত কার্যক্রম শুরু করা হবে।

তদন্ত কমিটির প্রধান ও ভান্ডারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান রোববার (১ নভেম্বর) গণমাধ্যমকে বলেন, সহকারী শিক্ষক দোলা সর্বণের বিরুদ্ধে প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্তের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিকিৎসাজনিত ছুটিতে ছিলেন। তিনি প্রয়োজনীয় কাগজপত্র পেয়েছেন। প্রধান শিক্ষক সুস্থ হয়েছেন বলে শুনেছেন। শিগগিরই তদন্ত কার্যক্রম শুরু করা হবে।

পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিসুর রহমান বলেন, সহকারী শিক্ষক দোলা সর্বণের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আটজন শিক্ষকের আনা কয়েকটি অভিযোগ তদন্তে এ কমিটি গঠন করা হয়েছে। প্রধান শিক্ষক অসুস্থ থাকায় তদন্ত কার্যক্রম এগোয়নি। তিনি সুস্থ হলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে জানতে সহকারী শিক্ষক দোলা সর্বণের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। প্রথমবার তিনি পরে কথা বলবেন বলে জানান। পরবর্তী সময়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর