বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পুতিনের অসুস্থতার খবর ভুয়া: সিআইএ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৮৭ সময় দেখুন
পুতিনের অসুস্থতার খবর ভুয়া: সিআইএ


আন্তর্জাতিক ডেস্ক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুতর অসুস্থতা, এমনকি ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর যেসব পশ্চিমা সংবাদমাধ্যমে এসেছে তার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস বলেছেন, পুতিনের শারীরিক অবস্থা অস্থিতিশীল এমন কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে নেই।

বিবিসি বলছে, বিশ্বের অন্যতম পরাশক্তির নেতা পুতিন ৭০-এ পা দিয়েছেন। বয়স বাড়ার পাশাপাশি তার অসুস্থতার খবরও বাড়ছে। তবে সেসব খবর বেশিরভাগ সময় হয় অনুমান নির্ভর এবং অনিশ্চিত।

করোনা মহামারির দুই বছরে জনসমাগম কমিয়ে দিয়েছিলেন পুতিন, এমনকি সরকারি বৈঠকগুলোতেও খুব একটা দেখা যায়নি তাকে। জ্যেষ্ঠ সহযোগীদের দীর্ঘ টেবিলের অপর প্রান্তে রেখে তিনি আলাপ সেরেছেন। তখনই পুতিনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে পশ্চিমা সংবাদমাধ্যমগুলোতে। তবে বরাবরই তা নাকচ করে আসছে ক্রেমলিন।

এ বছর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে দুই বিপরীত মেরুতে অবস্থান করছে রাশিয়া। যুদ্ধের জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

সিআইএ প্রধান এমন সময়ে পুতিনের অসুস্থতার গুজব উড়িয়ে দিলেন, যখন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও অস্ত্র, সমর সরঞ্জাম সরবরাহের ঘোষণা দিয়েছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর