বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

প্যারিসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১১৩ সময় দেখুন
প্যারিসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩


আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে। প্যারিসের প্রসিকিউটর এ তথ্য জানিয়েছেন। বন্দুকধারীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

ফরাসি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রাজধানীর দশম অ্যারোন্ডিসমেন্টে ছোট দোকান এবং ক্যাফেসহ সারিবদ্ধ রু ডি এনগিয়েনে একাধিক গুলি চালায় ওই বন্দুকধারী। এতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওই দোকানের মালিক নাম প্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা এএফপিকে জানান, তিনি সাত থেকে আটটি গুলির শব্দ শুনেছেন।

এ ঘটনার জন্য দায়ী ৬৯ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এই ব্যক্তি এর আগেও অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনার পেছনে বর্ণবাদী সম্ভাব্য বর্ণবাদী উদ্দেশ্য রয়েছে বলে ধারণা করছেন প্যারিসের প্রসিকিউটর। ঘটনার উদ্দেশ্য জানতে তদন্ত চলছে বলে জানান তিনি।

কুর্দিশ সেন্টারের একজন শিল্পী জুয়ান-গোলান এলিবার্গ বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ওই বন্দুকধারী কুর্দিদের লক্ষ্য করেই হামলা চালিয়েছিল।

পুলিশ জানিয়েছে বন্দুকধারী ব্যক্তি একজন ফরাসী। এর আগে ২০১৬ এবং ২০২১ সালে দুইবার হত্যা চেষ্টার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর