বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

প্যারিস হামলায় ২০ জন দোষী সাব্যস্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২০১ সময় দেখুন
প্যারিস হামলায় ২০ জন দোষী সাব্যস্ত


আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের রাজধানী প্যারিসে ২০১৫ সালের নভেম্বর মাসে চালানো দলের নারকীয় হামলায় ১৩০ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় ২০ জনকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে দেশটির একটি বিশেষ আদালত। তাদের মধ্যে অন্তত ছয় জনের ওই হামলাচলাকালীন মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

হামলাকারীদের প্রধান সমন্বয়ক এবং জীবিত অবস্থায় গ্রেফতার সালাহ আবদেসসালামের সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। বন্দুক ও বোমা হামলা করে ১৩০ জনকে হত্যার দায়ে তাকে বিরল যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে, ২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া এই বিচারিক প্রক্রিয়াকে আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে বড় মাইলফলক বলে মনে করা হচ্ছে। নয় মাসেরও বেশি সময় ধরে ভুক্তভোগী, সাংবাদিক ও মৃতদের পরিবার এই রায়ের জন্য অপেক্ষা করেছে।

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এই হামলাকে ফ্রান্সের সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ২০১৫ সালের ১৩ নভেম্বর প্যারিসের পানশালা, রেস্তোরাঁ, জাতীয় ফুটবল স্টেডিয়াম এবং বাটাক্লান মিউজিক ভেন্যুতে হামলায় নিহতদের পাশাপাশি শতাধিক আহতও হয়েছিল।

বিবিসি বলছে, বিচারের শুরুতে প্রধান অভিযুক্ত আবদেসালাম বেপরোয়া আচরণ করে; নিজেকে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সৈনিক হিসেবে বর্ণনা করেছিলেন। কিন্তু, পরে তিনি ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চেয়েছেন। আদালতকে আবদেসালাম বলেন, তিনি খুনি নন। তাকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হবে অন্যায়।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর