বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

প্রেমটানে পালিয়ে আসা ভারতীয় তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে বিজিবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৭০ সময় দেখুন
প্রেমটানে পালিয়ে আসা ভারতীয় তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে বিজিবি


মো. ওসমান গনি, বেনাপোল প্রতিনিধি ::

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেম করে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে চুয়াডাঙ্গায় এসে বিপাকে পড়েছেন পিংকি সরকার (২১) নামে এক ভারতীয় তরুণী। গত ২৯ জুন চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে প্রেমিক সমর সরকারের কাছে আসে। 

বুধবার (৪ জুলাই ) সকালে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা হরিদাসপুর পেট্রাপোল বিএসএফের কাছে হস্তান্তর করেন।

বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, ভারতের উত্তর ২৪ পরগঁনা জেলার রায়গঞ্জ থানার কুলুউসারা গ্রামের মানিক সরকারের মেয়ে পিংকি সরকার (২১) এর সাথে বাংলাদেশের চুয়াডাঙ্গা সীমান্ত এলাকার সমর সরকার নামে এক যুবকের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে দুই বছর ধরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।

সেই সূত্রে গত ২৯ জুন ভারত থেকে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসে পিংকি। ৩ দিন ধরে চুয়াডাঙ্গায় সমরের সাথে অবস্থান করছিলেন পিংকি। এক পর্যায়ে সমর তার বন্ধুকে দিয়ে গতকাল ২ জুলাই মঙ্গলবার বিকালে পিংকিকে পাঠিয়ে দেয় এবং বলে তুমি আমার বন্ধুর সাথে যাও আমি আসছি। প্রেমিক বন্ধু সমর না আসলেও ঠিকই পিংকিকে বেনাপোল বর্ডারে ফেলে পালিয়ে যায় সমরের বন্ধু।

মেয়েটির কান্না কাটি দেখে স্থানীয় ও বিজিবি সদস্যরা একটি বাড়িতে রাখে।বিজিবি সব ঘটনা বিএসএফকে জানালে পতাকা বৈঠকের মাধ্যমে ওই মেয়েটিকে ফেরত নিতে রাজি হয়। বিএসএফ পরে তার পরিবারের হাতে হস্তান্তর করবেন বলে জানা গেছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর