সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২য় প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৮১ সময় দেখুন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২য় প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) কনসলিডেট শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২২ পয়সা। আগের অর্থবছর একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ১৬ টাকা।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কনসলিডেট শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ৮২ টাকা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির কনসলিডেট শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৪৬ পয়সা।গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৬১ পয়সা।

ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯৯৬ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৭৯৮ কোটি ৩৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯৯ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ২১১ টি। এর মধ্যে ৩৩ দশমিক ৩৪ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ৬১ শতাংশ, প্রবাসী বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১ দশমিক ৭৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪২ দশমিক ৩০ শতাংশ শেয়ার রয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

কর্পোরেট সংবাদ/টিডি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর