বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ফের ঘর ভাঙছে মিডিয়া মুঘলের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২১৭ সময় দেখুন
ফের ঘর ভাঙছে মিডিয়া মুঘলের


মিডিয়া মুঘল রুপার্ট মারডক এবং সাবেক সুপার মডেল জেরি হলের সংসার ভাঙছে। বিয়ের ছয় বছরের মাথায় বিচ্ছেদের ঘোষণা দিলেন এ দম্পতি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এর আগে, রুপার্ট মারডকের তিন দফা ছাড়াছাড়ি হয়েছে। অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া মার্কিন নাগরিক মারডকের এটি ছিল চতুর্থ বিয়ে। জেরি হল এর আগে বিয়ে করেছিলেন রোলিংস্টোন ব্যান্ডের মাইক জ্যাগারকে। জ্যাগারের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৬ সালে প্রথম দেখা হওয়ার চার মাসের মধ্যেই লন্ডনে বিয়ে করেন রুপার্ট মারডক আর জেরি হল।

নিউইয়র্ক টাইমস বলছে, রুপার্ট মারডক ও জেরি হলের বিচ্ছেদের খবরে পরিবারের সদস্যরা বিস্মিত হয়েছেন।

প্রসঙ্গত, নিউজ করপোরেশনের নির্বাহী চেয়ারম্যান মারডক। ২২ বছর বয়সে সংবাদপত্রের ব্যবসা শুরু করেন মারডক। বিশ্বের পাঁচ দেশে ১২০ পত্রিকার মালিক মারডক এবং পরিবারের সদস্যরা। মার্কিন ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ইংল্যান্ডের দ্য সান ও দ্য টাইমসের মালিক মারডক।

The post ফের ঘর ভাঙছে মিডিয়া মুঘলের appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর