বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বাইডেনের সতর্কবার্তা আমলে নেননি জেলেনস্কি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৭৯ সময় দেখুন
বাইডেনের সতর্কবার্তা আমলে নেননি জেলেনস্কি


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর আগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু, জেলেনস্কি মার্কিন সতর্কবার্তা আমলে নেননি। শুক্রবার (১০ জুন) বাইডেন এ দাবি করেছেন বলে জানিয়েছে বিবিসি।

ডেমোক্রেট পার্টির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বাইডেন জানিয়েছেন, তিনি জেলেনস্কিকে রুশ আক্রমণের আগেই সতর্ক করেছিলেন। কিন্তু জেলেনস্কি কোনো কথাই শুনতে চাননি।

তিনি বলেন, ‘অনেকেই হয়তো ভাবছেন—আমি অতিরঞ্জিত কথা বলছি। কিন্তু আমাদের হাতে থাকা তথ্য থেকে আগেই নিঃসন্দেহ ছিলাম— রুশ প্রেসিডেন্ট পুতিন সীমান্ত পেরিয়ে ইউক্রেনে আক্রমণ করতে যাচ্ছেন।’

বাইডেন আরও বলেন, ‘কিন্তু জেলেনস্কি কোনো কথা শোনেননি। তার মতো আরও অনেকেই শোনেনি। আমি বুঝতে পারি কেন তিনি কথা শুনতে চাননি, কিন্তু তাতে কি হলো—পুতিন ইউক্রেন আক্রমণ করলেন।’

যুক্তরাষ্ট্র অবশ্য অনেক আগে থেকেই দাবি করে আসছিল, তারা ইউক্রেনকে ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর আগেই সতর্ক করেছিল। কিন্তু, যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তা কেউই আমলে নেয়নি। এমনকি যুক্তরাষ্ট্রের ইউরোপীয় বেশ কয়েকটি মিত্র দেশ যুক্তরাষ্ট্রকে অতি সতর্ক বলে সমালোচনাও করেছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর