বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বিক্ষোভ দমনে পুলিশকে আরও ক্ষমতা দিতে চান ঋষি সুনাক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৩৩ সময় দেখুন
বিক্ষোভ দমনে পুলিশকে আরও ক্ষমতা দিতে চান ঋষি সুনাক


আন্তর্জাতিক ডেস্ক

রাস্তা বন্ধ করে জনসমাবেশ বা বিক্ষোভ প্রদর্শন ঠেকাতে পুলিশকে আরও বেশি ক্ষমতা দিতে চান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি এ সংক্রান্ত একটি বিল পার্লামেন্টে উত্থাপন করতে যাচ্ছেন। সোমবার (১৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নং ডাউনিং স্ট্রিটের তরফ থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।

মূলত নতুন বিলে গত বছর পার্লামেন্টে পাস হওয়া একটি আইনের সংশোধনের প্রস্তাব থাকছে। এর ফলে জনদুর্ভোগ করে বিক্ষোভ দমনে পুলিশের ক্ষমতা আরও বাড়বে।

নতুন এই সংশোধনীর পক্ষে প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, বিক্ষোভ করার অধিকার আমাদের গণতন্ত্রের একটি মৌলিক নীতি, কিন্তু এটি নিরঙ্কুশ নয়। নাগরিকের অধিকার এবং কঠোর পরিশ্রমী সংখ্যাগরিষ্ঠদের দৈনন্দিন জীবন পরিচালনার অধিকারের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতে হবে।

তিনি বলেন, আমরা সাধারণ জনগণের জীবনকে ব্যাহত করে একটি ক্ষুদ্র সংখ্যালঘু দ্বারা পরিচালিত প্রতিবাদ করতে দিতে পারি না। এটি গ্রহণযোগ্য নয় এবং আমরা এটি শেষ করতে যাচ্ছি।

সুনাকের নতুন প্রস্তাব এমন সময় এসেছে যখন যুক্তরাজ্যে অর্থনৈতিক অস্থিরতায় বিভিন্ন শহরে ছোট-বড় বিক্ষোভ প্রদর্শন চলছে। বিশেষ করে লন্ডনে সম্প্রতি ধর্মঘট এবং একাধিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাজ্যে সরকারি এবং জলবায়ু কর্মীরাও সরকারি নীতির বিরুদ্ধে তাদের অস্বীকৃতি জানানোর জন্য রাস্তায় নামছেন। তাদের বেশিরভাগই রাস্তা বন্ধ করে সংঘটিত হচ্ছে। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তাগুলোও প্রায়ই বন্ধ হয়ে পড়ছে। ঋষি সুনাকের বিলটি পার্লামেন্টে পাস হলে এসব বিক্ষোভে শক্তি খাটাতে আরও ক্ষমতা পাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর